সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্যচুক্তি

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ২২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   174 বার পঠিত

জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্যচুক্তি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন ও রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে। আজ ২২ নভেম্বর শনিবার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর উপস্থিতিতে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট (জেলা ও দায়রা জজ) মোঃ আমিরুল ইসলাম এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

চুক্তির আওতায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের সকল সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের সদস্যরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল (যুগ্ম জেলা জজ) মুহাম্মদ মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) এস, এম, শরিয়ত উল্লাহ, সহকারী মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) একেএম সাহেদ হোসেন, হেড অব কর্পোরেট নীতা চক্রবর্ত্তী, হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) মোঃ আমিনুল ইসলাম সুমন, সিনিয়র এক্সিকিউটিভ (ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন) তানভীর মাহতাব আহমেদ খান, এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) মোঃ জুনায়েদ হাসান সহ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৩:৪৬ অপরাহ্ণ | শনিবার, ২২ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া