জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ২২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 141 বার পঠিত
অসমাপ্ত বিআরটি প্রকল্পের কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনের দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ নভেম্বর শনিবার সকালে চান্দনা চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে আয়োজিত এই মানববন্ধনে জামায়াতের নেতাকর্মী ছাড়াও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাজীপুর ২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ হোসেন আলী, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ফারদিন হাসান হাসিব-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিআরটি প্রকল্পটি ছিল ফ্যাসিস্ট সরকারের লুটপাটের প্রকল্প। সময়ক্ষেপণ করে প্রকল্পের বাজেট শুধু বাড়ানো হয়েছে। দীর্ঘ সময় পার হলেও পুরো প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় এটি এখন গাজীপুরবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রকল্পের যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার পাশাপাশি এটি মাদক ও ছিনতাইকারীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। জনদুর্ভোগ লাঘবে তাঁরা অনতিবিলম্বে প্রকল্পের কাজ সম্পন্ন করার দাবি জানান।
Posted ৩:৪৯ অপরাহ্ণ | শনিবার, ২২ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah