সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা কর্তৃপক্ষের : বিক্ষোভ শ্রমিকদের

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   186 বার পঠিত

অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা কর্তৃপক্ষের : বিক্ষোভ শ্রমিকদের

সংগৃহীত ছবি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকার হানিওয়েল গারমেন্টস্ লি. কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ২৪ নভেম্বর সোমবার সন্ধ্যায় কারখানার মূল ফটকে এই বন্ধের নোটিশ সাঁটিয়ে দেন কর্তৃপক্ষ।

কারখানার মহাব্যবস্থাপক (এডমিন অ্যান্ড ফাইনান্স) স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, সোমবার কারখানার শ্রমিক কর্তৃক কিছু অযৌক্তিক দাবি উত্থাপন করে অবৈধভাবে কারখানাতে সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেন। যার ফলশ্রুতিতে কারখানার অভ্যন্তরে আইন শৃঙ্খলার চরম অবগতি ঘটে।

এছাড়াও কারখানার নির্ধারিত রফতানি কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে কোম্পানি কর্তৃপক্ষ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কারখানা কর্তৃপক্ষ বার বার শ্রমিকদের কাজে যোগদানের জন্য অনুরোধ করা সত্ত্বেও তারা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। শ্রমিকদের এই আচরণ অবৈধ ধর্মঘটের শামিল। এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ অত্র কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক আজকে সকাল থেকে কারখানাটি থেকে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

নোটিশে আরো উল্লেখ করা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে কারখানা চালু করার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে খোলার তারিখ নোটিশের মাধ্যমে অবহিত করা হবে।

এছাড়াও কারখানার সিকিউরিটি ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তিরা এ আদেশের আওতামুক্ত থাকবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

এদিকে, শ্রমিকরা সকালে কারখানার গেটে এসে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে উঠে। তারা মিতালি ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজারের শাখা রোডটি বন্ধ করে দেয়। এসময় সব যানবাহন ফিরিয়ে দেয় শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

Facebook Comments Box

Posted ৫:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া