সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   140 বার পঠিত

গাজীপুরে ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন এলাকার একটি ভবনের ২য় তলার ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শাহানা বেগম (৫৭) কালীগঞ্জের ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ছিলেন। তিনি রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকার আবদুল আজিজ খানের স্ত্রী।

৬ ডিসেম্বর শনিবার দুপুরে পূবাইল থানাধীন মাজুখান পশ্চিমপাড়া এলাকার ‘ফাগুনী’ নামের একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহানা বেগম ওই ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ওই শিক্ষিকা ফ্ল্যাটটিতে একা থাকতেন। গত কয়েকদিন ধরে তাকে বাইরে বের হতে না দেখে এবং ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা থানায় খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ছেলে তাওসির আহমেদ খান অনিকের বরাতে এসআই রফিকুল ইসলাম বলেন, শাহানা বেগম প্রায় চার বছর ধরে ওই বাসায় একা ভাড়া থেকে চাকরি করে আসছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং আগে হৃদযন্ত্রে রিং (স্টেন্ট) বসানো হয়েছিল।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:২৬ অপরাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া