সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   208 বার পঠিত

গাজীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় মাচা ছিঁড়ে নিচে পড়ে গিয়ে রাসেল নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. রাসেল (২৬) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার শালুয়াদি গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো।

প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজনেরা জানান, শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকার একটি মাদ্রাসার নির্মাণ কাজ চলছে। শনিবার রাসেল ওই ৫তলা ভবনে মাচা বেঁধে কাজ করার সময় হঠাৎ মাচা ভেঙে নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যায়।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম বলেন, এঘটনায় থানায় নিহতের স্বজনেরা লিখিত অভিযোগ দায়ের করেছেন। মরদেহের ময়নাতদন্ত করা হবে। এছাড়াও যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৪:০৮ অপরাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া