তন্বী ভট্টাচার্য্য, চট্টগ্রাম | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 148 বার পঠিত
অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্নার দায়ে নগরের ওয়াসা মোড়ের কুটুমবাড়ি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের টিমের সমন্বয়ে নিয়মিত বাজার তদারকিকালে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Posted ৪:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah