সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মমতাজ আলো জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন

হাকিকুল ইসলাম খোকন   |   শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   147 বার পঠিত

মমতাজ আলো জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচন করার জন্য মুন্সিগঞ্জ-২ আসনে (লৌহজং-টংগিবাড়ী) নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ফ্রান্স বিএনপির সহ-সভাপতি এবং ফ্রান্স মহিলা দলের সভানেত্রী মমতাজ আলো- এর পক্ষে টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার এর নিকট থেকে গত ২৩ ডিসেম্বর ২০২৫, নমিনেশন ফরম উত্তোলন করেছেন লৌহজং-টংগিবাড়ী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ। মমতাজ আলো আশা পুষন করেন মনোনয়ন পেলে তিনি জয়ী হবেন এবং জনগণের কল্যাণে কাজ করবেন। তাঁর ঐকান্তিক উদ্যোগ ও কার্যকর প্রচেষ্টায় জেলার বিভিন্ন এলাকায় একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের বরাদ্দ নিশ্চিত হচ্ছে।

মমতাজ আলো’র একক প্রচেষ্টায় দিঘীরপাড় অভয়চরণ উচ্চ বিদ্যালয়ের দেওয়াল প্রাচীর নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মন্ত্রণালয় থেকে সরাসরি ১০ লাখ টাকার বিশেষ অনুদান অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে সমগ্র মুন্সীগঞ্জে ৪০টি কল স্থাপনের বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

এছাড়া জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে মোট ৫৪টি প্রকল্পে বরাদ্দ আনা হয়েছে, যার মধ্যে কোনো কোনো প্রকল্পে ৩ লাখ টাকা এবং কোনো কোনো প্রকল্পে ৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। কামারখাড়া থেকে হাসাইল বাজার পর্যন্ত ১৪ ফুট প্রশস্ত আরসিসি ঢালাই রাস্তার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। দিঘীরপাড় হাই স্কুলের রাস্তা সংস্কারের জন্য প্রাথমিকভাবে ১৪ লাখ টাকার বরাদ্দ পাস হয়েছে। পাশাপাশি দিঘীরপাড় শাখা নদীর ওপার থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত রাস্তা সংস্কারের জন্যও বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

শিক্ষা ও সামাজিক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাকি গ্রামের শহিদ শ্যামল স্মৃতি পাঠাগারের জন্য ১০ লাখ টাকার অনুদান এবং লৌহজং উপজেলার কোমার ভোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বিশেষভাবে ১০ লাখ টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতায় টংগিবাড়ী উপজেলার হাসাইল বাজার থেকে কলমা পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের জন্য ১ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করেছেন মমতাজ আলো।

এই গুরুত্বপূর্ণ বরাদ্দসমূহ আনার জন্য মমতাজ আলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। সংশ্লিষ্টরা জানান, এসব প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সাধারণ মানুষের চলাচল হবে আরও নিরাপদ ও সহজ।

এলাকাবাসী আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও মমতাজ আলো’র মতো নেতৃত্বের মাধ্যমে মুন্সীগঞ্জে আরও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হবে এবং এলাকার সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৪:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া