সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 75 বার পঠিত
প্রতিধ্বনি, ঢাকার ৭ম বর্ষপূর্তিতে আগামী ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার বিকাল ৪.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে (৩য় তলা), শ্রুতিনাটক, দলীয় আবৃত্তি, গান ও নাচ দিয়ে সাজানো হয়েছে “পথ চাওয়াতেই আনন্দ” অনুষ্ঠান।
অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ; সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট এর অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান।
উদ্বোধক থাকবেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।
অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তী।
উক্ত অনুষ্ঠানে সবান্ধব আমন্ত্রিত জানিয়েছেন প্রতিধ্বনি, ঢাকার সভাপতি শিমুল পারভীন।
Posted ৬:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah