সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেটকারের চাপায় গর্ভবতী হরিণ নিহত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   260 বার পঠিত

প্রাইভেটকারের চাপায় গর্ভবতী হরিণ নিহত

গাজীপুরে গহীন বন থেকে লোকালয়ে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির প্রাইভেটকারের চাপায় একটি গর্ভবতী হরিণের মৃত্যু হয়েছে। আজ ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাচিঘাটা রেঞ্জের সদর বিট কর্মকর্তা শরিফ খান চৌধুরী। এর আগে, রবিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার রাতে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া এলাকায় বনাঞ্চলের ভেতর দিয়ে যাওয়া সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার হরিণটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও বন বিভাগের সদস্যরা মৃত হরিণটি উদ্ধার করে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, নিহত হরিণটি গর্ভবতী ছিল। এ ঘটনায় বনাঞ্চল সংলগ্ন সড়কে যানবাহন চলাচলের সময় গতি নিয়ন্ত্রণ ও সতর্কতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বন বিভাগ।

Facebook Comments Box

Posted ৩:২৭ অপরাহ্ণ | সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া