জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 116 বার পঠিত
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. আমিনুর রহমানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর হলরুমে এই শোকসভার আয়োজন করা হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য মো. শ্যামল সরকার। এতে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী মো. মোস্তাফিজুর রহমান কামাল।
৩১ ডিসেম্বর বুধবার শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মোস্তফা কামাল, সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. ফখরুদ্দিন আকবরী, লাইব্রেরি সম্পাদক কামরুল হাসান রাসেল, কোষাধ্যক্ষ মো. আবুল কালাম এবং অডিটর মো. রবিউল ইসলাম।
বক্তারা বলেন, অ্যাডভোকেট আমিনুর রহমান শুধু একজন দক্ষ আইনজ্ঞই ছিলেন না, বরং একনিষ্ঠ ও বিনয়ী মানুষ হিসেবেও সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তাঁর এই প্রস্থান সমিতির জন্য বড় ক্ষতি।
শোকসভায় আরো বেশ কয়েকজন আইনজীবী প্রয়াত মো. আমিনুর রহমানের কর্মজীবন ও অবদানের কথা স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
Posted ৪:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah