সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে মাসুদ ভাঙ্গী ও নজরুল ভাঙ্গীর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   414 বার পঠিত

শ্রীপুরে মাসুদ ভাঙ্গী ও নজরুল ভাঙ্গীর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ছবিতে-মাসুদ ভাঙ্গী ও নজরুল ভাঙ্গী

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখন্ড এলাকার মাসুদ ভাঙ্গী (৪৫) ও রুবেল ভাঙ্গী (৩৫) এর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জায়দুল কবির (৪৩)। তিনি শ্রীপুর উপজেলার উজিলাব এলাকার মৃত নোয়াব আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১নং বিবাদী শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জুলাই/আগস্ট হত্যা একাধিক মামলার আসামী। বিবাদীদ্বয় আমার প্রতিবেশী হওয়ায় এবং দীর্ঘদিনের পরিচয়ের কারণে আমি তাদের প্রতি বিশ্বাস স্থাপন করি। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ১নং বিবাদী ব্যবসায়িক প্রয়োজনে আমার নিকট থেকে মোট ৫,০০,০০,০০০/- (পাঁচ কোটি) টাকা এবং ২নং বিবাদী ব্যবসায়িক প্রয়োজনে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা গ্রহণ করে। তবে টাকা লেনদেনের বিষয়ে পর্যাপ্ত দালিলিক ও মৌখিক প্রমাণ বিদ্যমান রয়েছে।

পরবর্তীতে একাধিকবার টাকা ফেরত চেয়ে ব্যর্থ হই। বিবাদীদ্বয় পরস্পর যোগসাজশে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার প্রাপ্য অর্থ পরিশোধ না করে বিভিন্ন প্রকার তালবাহানা করে কালক্ষেপণ করিতে থাকে। স্থানীয়ভাবে বহুবার সমাধানের চেষ্টা করলেও তারা কোন কর্ণপাত করে নাই। উল্টো বিবাদীদ্বয় আমার প্রতি ক্ষিপ্ত হয়ে তাদের পালিত সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাকে রাস্তাঘাটে অস্ত্রসহ আঘাত করার চেষ্টা, প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

গত ৮ জানুয়ারি ২০২৬ বিকাল অনুমান ৫টায় আমার বাড়ির সম্মুখে বিবাদীদ্বয়কে পেয়ে তাদের নিকট আমার পাওনাকৃত মোট ৫,১০,০০,০০০/- (পাঁচ কোটি দশ লক্ষ) টাকা ফেরত চাইলে তারা স্পষ্টভাবে টাকা দিতে অস্বীকার করে এবং পুনরায় টাকা চাইলে আমাকে মারধর, খুন, গুম কিংবা বড় ধরনের ক্ষতি সাধন করবে মর্মে প্রকাশ্যে হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। বিবাদীদ্বয় পরস্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে আমার সরল বিশ্বাস ভঙ্গ করে উক্ত অর্থ আত্মসাৎ করার অপচেষ্টা করছে। ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী সাক্ষী ও প্রমাণাদি বিদ্যমান আছে। স্থানীয়ভাবে অর্থ উদ্ধারে ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শ্রীপুর থানা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য নজরুল ভাঙ্গী। এলাকায় লোকমুখে শুনা যাচ্ছে, মাসুদ ভাঙ্গীর নির্দেশে তার সকল কর্মকান্ড এবং পতিত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে নজরুল ভাঙ্গী। শ্রীপুরের নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে নজরুল ভাঙ্গী। আর অর্থ সহযোগিতা করছে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ ভাঙ্গী।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তাদের বিরুদ্ধে শত কোটি টাকা আত্মসাৎ, ভূমি দখল সহ আরো অনেক অভিযোগ রয়েছে। তাদের গ্রেফতারে খোঁজ খবর রাখা হচ্ছে, দ্রুত আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

Posted ৬:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া