নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 226 বার পঠিত
শ্রীপুর থানাটি আধুনিক শিল্পায়ন অঞ্চল হিসেবে গড়ে ওঠার কারণে এইখানে যেমন মানুষের কর্মসংস্থান হয়েছে তেমনি, ক্রাইমেরও কোন কমতি নেই, বিগত পতিত সরকারের আমলের থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাসুদ ভাঙ্গীর দুর্ধর্ষ কাহিনী বলতে গিয়ে, ভয়ে আঁতকে উঠে এলাকার স্থানীয় বাসিন্দারা, মুখ খুলতে রাজি হন না কেউ। কারণ জানতে চাইলে বলে, এই মাসুদ ভাঙ্গী, সেই আমলের এক মূর্তিমান আতঙ্ক, কথা কম বলতো কিছু হলেই এ -কে ৪৭ সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মহড়া দিত প্রায় সময়, থানায় অস্ত্র উঁচিয়ে রাখা একটি ছবি ও প্রদর্শিত হয়েছিল অনেকদিন। সে এলাকায় দখলদার বাহিনী গড়ে তোলে, যার প্রধান হিসেবে, মাসুদ ভাঙ্গি দায়িত্ব দেন, তৎকালীন সম্পাদক মন্ডলী অন্যতম সদস্য, নজরুল ভাঙ্গী কে, আমাদের প্রতিবেদক অনুসন্ধান করে মাসুদ ভাঙ্গীর, সকল অপকর্মের ডান হাত হিসাবে খ্যাত রুবেল ভাঙীর সম্পর্কে যা শুনতে পায় এই রুবেল ভাঙ্গী অপহরণ, জায়গা দখল প্রকাশ্যে মানুষকে অস্ত্র ঠেকিয়ে লুটসহ অপকর্মের নিউ জেনারেশন খ্যাত রুবেল ভাঙ্গী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে মাসুদ ভাঙ্গীর নির্দেশনায়, লুকো মুখে শোনা যায় না, তাদের একটি টর্চারস সেল ছিল, যেখানে মানুষকে দিনের পর দিন নির্যাতন করা হতো, অর্থ আদায় না হওয়া পর্যন্ত বা জমি দখল না হওয়া পর্যন্ত, এলাকার এক লোক তার, পরিচয় গোপন রাখার শর্তে বলেন, আমার মেয়েকে এই রুবেল ভাঙ্গী তুলে নিয়ে, তার গুন্ডা বাহিনী দিয়ে সে সহ ধর্ষণ করে, আমি বিচার চাইতে পারিনি কারো কাছে ভয়ে, এই কথা বলি বৃদ্ধ লোকটির চোখের অস্পষ্ট জলে ছল ছল করছিল, কিছু সময়ের জন্য আমরা ও আবেগ তাড়িত হয়ে পড়ি, আমরা পরবর্তী পর্বে এক প্রতিবন্ধী পরিবারের দুর্ভোগের কথা তুলে ধরব।
Posted ৩:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah