জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 180 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ২০ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ৩টায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী চারজন ডাকাত মূল ফটক ও ভেতরের কয়েকটি কক্ষের তালা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা এবং মোবাইল ফোন লুট করেছে।
ভুক্তভোগী আলফাজ উদ্দিন জানান, ডাকাতরা প্রথমে মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর বাথরুমের মাধ্যমে এক রুম থেকে অন্য রুমে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে দরজা খুলতে বাধ্য করে। এ সময় প্রায় দুই ভরি স্বর্ণালংকার, এক লাখ টাকা নগদ এবং তিনটি মোবাইল ফোন লুট করা হয়। ডাকাতরা বাড়ির মধ্যে বড় অঙ্কের টাকার খোঁজ করছিল, যদিও সেখানে ব্যাংক থেকে তোলা কোনো টাকা ছিল না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah