সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দুই কারখানাকে জরিমানা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   132 বার পঠিত

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দুই কারখানাকে জরিমানা

গাজীপুরের টঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার বিকেলে টঙ্গীর ফকির মার্কেট দেওড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম মনিজা খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে একাধিক কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে দুটি কারখানাকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে তিতাস গ্যাস টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মেজবা-উর রহমান, উপ-ব্যবস্থাপক গোলাম রাব্বানী, উপ-সহকারী প্রকৌশলী নাঈম হাসানসহ তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া