নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 110 বার পঠিত
নওগাঁর মহাদেবপুরে আজ ৩১ জানুয়ারি শনিবার ভোর সাড়ে ৪টার দিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনা এনায়েতপুর ইউনিয়নের পাটকাঠি শিবপুর মোড়ে ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাট যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন কৃষক ও ব্যবসায়ী। পথে নজিপুরগামী একটি বালুভর্তি ডাম্প ট্রাক ভ্যান দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন, এবং গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিহতরা হলেন- উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন (৫০) এবং মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) এবং অনিল পাহানের ছেলে বিপ্লব (২২)।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমরুল কায়েস বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে ভোর ৫টার দিকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তারা সবাই মারা যান।
মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Posted ৬:০১ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah