জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 138 বার পঠিত
গাজীপুর-৩ আসনের (শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার অংশ) নির্বাচনী পরিবেশ এখন সরগরম। প্রার্থীরা অনলাইন এবং অফলাইনে সমানতালে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার এবং টেলিগ্রাম ব্যবহার করে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিচ্ছেন তারা।
অনলাইনের এই প্রচারণার ফলে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে। নির্বাচনী প্রচারণার জন্য অফলাইনে রঙিন পোস্টার ছাপানো ও দেয়ালে পোস্টার লাগানো নিষিদ্ধ থাকায় প্রার্থীরা নিজেদের ডিজাইন করা পোস্টার অনলাইনে ছড়িয়ে দিচ্ছেন।
গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এই অনলাইন প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এছাড়া অন্যান্য দলীয় প্রার্থীরাও অনলাইনের পাশাপাশি সরাসরি মানুষের সঙ্গে মেলামেশা করে ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন।
নির্বাচনী পর্যবেক্ষকরা মনে করছেন, অনলাইন প্রচারণা তরুণ ভোটারদেরকে সরাসরি যুক্ত করার একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে। অনলাইন প্রচারণার ফলে ভোটাররা বিভিন্ন প্রার্থীর প্রতিশ্রুতি ও কার্যক্রম তুলনা করতে পারছেন এবং ভোট দেওয়ার ক্ষেত্রে আরও সচেতন হচ্ছেন।
নির্বাচনী মাঠে এই নতুন ধরনের ডিজিটাল কৌশল আগামী নির্বাচনে প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করছেন।
Posted ৬:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah