জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 164 বার পঠিত
গাজীপুরের কোনাবাড়ি থানাধীন নছর মার্কেট এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৭ ফেব্রুয়রি শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রায় ৭ হাজার বর্গফুট আয়তনের একটি ঝুট গুদামে আগুন লাগে। এতে ঝুট কাপড়, কার্টুনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের ২টি ইউনিট ও সারাবো মডার্ন ফায়ার স্টেশনের ১টি ইউনিটসহ মোট ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা এবং উদ্ধার করা মালামালের মূল্য প্রায় ৫ কোটি টাকা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।
Posted ৪:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah