সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৭ বছর পর গাজীপুর-৩ আসন পুনরুদ্ধার করল বিএনপি

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   81 বার পঠিত

৪৭ বছর পর গাজীপুর-৩ আসন পুনরুদ্ধার করল বিএনপি

গাজীপুর-৩ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর বিজয়ের মধ্য দিয়ে ৪৭ বছর পর আসনটি পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর এ জয়কে ঐতিহাসিক হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।

দলটির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এর আগে ১৯৭৯ সালের নির্বাচনে এ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন বিএনপির তৎকালীন কোষাধ্যক্ষ ও কালিয়াকৈর উপজেলার বাসিন্দা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। এরপর দীর্ঘ সময় ধরে আসনটিতে জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থীরা নির্বাচিত হয়ে আসছিলেন।

দীর্ঘ ৪৭ বছর পর গাজীপুর-৩ আসনে আবারও ধানের শীষের জয় এলো। পাশাপাশি স্বাধীনতার পর প্রথমবারের মতো শ্রীপুরের বাসিন্দা হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে নতুন রেকর্ড গড়লেন ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এসএম রুহুল আমিন বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনে এ আসন থেকে সর্বশেষ ধানের শীষ প্রতীক নিয়ে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী নির্বাচিত হয়েছিলেন। এরপর আর কোনো বিএনপি প্রার্থী এ আসনে বিজয়ী হতে পারেননি।

বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. বাচ্চু বলেন, “শ্রীপুরবাসীর জন্য এ বিজয় বিশেষ অনুভূতির। দীর্ঘদিন পর মানুষের ভোটাধিকার প্রয়োগ, গাজীপুর-৩ আসনে শ্রীপুরের বাসিন্দা হিসেবে প্রথম বিজয় এবং ৪৭ বছর পর আসনটি পুনরুদ্ধার—সব মিলিয়ে এটি এক ঐতিহাসিক মুহূর্ত।”

তিনি এ বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন এবং ভোটার ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box

Posted ৫:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া