সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান উপলক্ষে গাজীপুরে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল শুরু

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   160 বার পঠিত

রমজান উপলক্ষে গাজীপুরে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল শুরু

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম গাজীপুরে শুরু হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজবাড়ী মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির।

উদ্বোধনের দিন থেকেই ভোক্তাদের কাছে টিসিবি পণ্য হিসেবে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করা হয়।

গাজীপুর টিসিবি ক্যাম্পের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম জানান, নিম্ন আয়ের মানুষের সহায়তায় সরকারি নির্দেশনায় বিশেষ এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত ডিলারের মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত মোট ২০ দিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) বিক্রয় কার্যক্রম চলবে। গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডের ১৫টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন সাধারণ ভোক্তা টিসিবির পণ্য কেনার সুযোগ পাবেন। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা), ২ কেজি মসুর ডাল (৭০ টাকা), ১ কেজি ছোলা (৬০ টাকা) এবং আধা কেজি খেজুর (প্রতি কেজি ১৬০ টাকা) কিনতে পারবেন। যে কোনো সাধারণ ভোক্তা নির্ধারিত ট্রাকসেল পয়েন্ট থেকে এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box

Posted ১:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া