জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা–২০২৬-এর ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত।
২৩ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা বিলম্ব ফিসহ ফরম পূরণ এবং সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সময়সীমা ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah