অনলাইন ডেস্ক | বুধবার, ১০ জুন ২০২৬ | প্রিন্ট | 23 বার পঠিত
হেডফোন কানে দিয়ে রেললাইনে হাঁটা, প্রবাল এক্সপ্রেসের ধাক্কায় তরুণ নিহত
চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. টিপু (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নতুন বাজার এলাকায় রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিপু কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার শাহজাহানের ছেলে। কয়েকদিন আগে তিনি সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন টিপু। এ সময় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া ট্রমা সেন্টারে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
লোহাগড়া ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. সাইমুন সিরাজ জানান, ট্রেন দুর্ঘটনায় আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
লোহাগড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, ট্রেন দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর তিনি পেয়েছেন।
Posted ৪:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah