জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ১০ জুন ২০২৬ | প্রিন্ট | 33 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় চৌক্কার (গড়গড়িয়া) খাল খনন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও আইওয়াশের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, দ্বিতীয়বারের মতো খাল খননের কাজ শুরু হলেও বাস্তবে খুব সামান্য কাজই হয়েছে। সাইনবোর্ডে ১.৩১৫ মিটার কাটিং দেখানো হলেও অনেক জায়গায় মাত্র ১ ফুটেরও কম খনন করা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বেড়ে চলেছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই খালটি খননের নামে লাখ লাখ টাকা ব্যয় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, প্রকৃত খননের পরিবর্তে শুধু কাগজে-কলমে প্রকল্প দেখানো হচ্ছে।
এলাকাবাসী প্রশ্ন তুলেছেন — সংশ্লিষ্ট দপ্তর কেন এই খনন কাজের বাস্তব অগ্রগতি নিয়ে স্বচ্ছ ব্যাখ্যা দিচ্ছে না? তারা দ্রুত সরেজমিন তদন্ত করে প্রকৃত খনন কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।
উল্লেখ্য, চৌক্কার খাল খনন প্রকল্পটি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এবার যেন প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হয়।
Posted ৩:২৪ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah