জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ১৪ জুন ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আর্থিক সহায়তা দাবির অভিযোগে পাঁচজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে একজন নারীও রয়েছেন।
জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়ার কার্যালয়ে একটি মাইক্রোবাসে করে ওই পাঁচজন উপস্থিত হন। তারা বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ভ্রমণ ও খাবার বাবদ অর্থ দাবি করেন।
ম্যাজিস্ট্রেট বিষয়টি সন্দেহ হলে স্থানীয় সাংবাদিক এবং ওই মিডিয়া হাউজগুলোর সঙ্গে যোগাযোগ করেন। তখন প্রতারণার বিষয়টি ধরা পড়ে। পরে তিনি গণ উপদ্রব আইনের ২৯১ ধারায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মনিরুজ্জামান, মাজহারুল ইসলাম অনিক দেওয়ান, নাজমুল ইসলাম সেলিম সরকার, কামরুজ্জামান এবং রোজিনা আক্তার। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট জানান, সাংবাদিক পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৯:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah