বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় সেলাই মেশিন বিতরণ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   81 বার পঠিত

গাইবান্ধায় সেলাই মেশিন বিতরণ

গাইবান্ধায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে তিন মাসের প্রশিক্ষণ শেষে ৩৬ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।

২৬ জুলাই রোববার দুপুরে জেলা শহরের চেম্বার অব কমার্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিয়াভ দাশ হিমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা এবং নাট্যকর্মী মানিক বাহার।

সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, প্রথমে তাদের তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপর বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। এই মেশিন ব্যবহার করে আয় করে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন এবং পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল বলেন, বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ অসহায় ও দরিদ্র নারীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হয়ে জেলার আরও বেশি নারী উপকৃত হবেন বলে তিনি প্রত্যাশা করেন।

বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা শুভসংঘ নিয়মিতভাবে নারীদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণের কার্যক্রম পরিচালনা করছে। উপহার পাওয়া মেশিন কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের পরিবারের আর্থিক উন্নয়নে অবদান রাখতে পারবেন।

উল্লেখ্য, গাইবান্ধা শহরে ৩৬ জন নারীকে সেলাই মেশিন বিতরণের আগে গত দুই দিনে জেলার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ উপজেলায় আরও ৪০ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া