মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব বাবা দিবসে ইউনিভার্সাল মেডিকেল কলেজের ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

বিশ্ব বাবা দিবসে ইউনিভার্সাল মেডিকেল কলেজের ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

‘সুস্থ বাবা, নিরাপদ পরিবার’—এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব বাবা দিবস উপলক্ষে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত মাসব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন ‘বাবার যত্নে’–এর পাঁচ বিজয়ীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত হাসপাতালের মিটিং রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাবার প্রতি ভালোবাসা, স্মৃতি ও অনুভূতি নিয়ে লেখা অসংখ্য গল্পের মধ্য থেকে নির্বাচিত হন পাঁচ বিজয়ী। তারা হলেন—সুমাইয়া জাহান (বাবা: আহম্মেদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া), লাকী আক্তার সীমা (বাবা: মোনতাজ উদ্দিন আকন্দ, গাজীপুর), তাইয়্যেবা তাসবিন লামিয়া (বাবা: এস এম আতাউর রহমান, নারায়ণগঞ্জ), ফারিহা রিদিলা (বাবা: ফারুকুল ইসলাম, ময়মনসিংহ) এবং কাজী মিলহা (বাবা: কাজী মিজানুর রহমান, ঢাকা)।

বিজয়ী ও তাঁদের বাবাদের হাতে বিশেষ উপহার, একটি পূর্ণাঙ্গ ফ্রি হেলথ চেকআপ প্যাকেজ ও স্পেশাল হেলথ কার্ড তুলে দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে তাঁরা ও তাঁদের পরিবার হাসপাতালের স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার ও বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন বিশিষ্ট অনুকাব্য লেখক, প্রথম আলো বন্ধুসভার জাতীয় পর্ষদের সাবেক সভাপতি ও দৈনিক আগামীর সময় পত্রিকার ডিরেক্টর (ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার) সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন)।

ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, হেড অব কর্পোরেট নীতা চক্রবর্তী, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবারের বটবৃক্ষ বাবার সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রতিটি সন্তানের নৈতিক দায়িত্ব। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই মানবিক উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতেও বাবাদের সুস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘদিন ধরে বিশ্ব মা দিবসে গর্বিনী মা সম্মাননা, এমবিবিএস ফাইনাল পরীক্ষায় শীর্ষ দশ মেধাবী চিকিৎসককে ‘টপ টেন জিনিয়াস ইন্টার্ন ডক্টরস’ সম্মাননা, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি ও বিশেষ দিনে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে আসছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।

Facebook Comments Box

Posted ১২:০৮ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া