শনিবার ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের আইনশৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   117 বার পঠিত

গাজীপুরের আইনশৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধপ্রবণতা, জননিরাপত্তা ও পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় সাংবাদিকরা গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁদের মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।

পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, বিপিএমসহ গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া