শনিবার ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকদের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে সরকার কাজ করছে : শ্যামল এমপি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

কৃষকদের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে সরকার কাজ করছে : শ্যামল এমপি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষকদের মাঝে বিনা মূল্যে ১৮টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিতরণ করা এসব যন্ত্রপাতির মাধ্যমে উপজেলার ১৮টি কৃষক গ্রুপের ৫৪০ জন কৃষক উপকৃত হবেন।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এসব যন্ত্রপাতি তুলে দেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিতরণ করা কৃষি যন্ত্রপাতির মধ্যে রয়েছে ৯টি লো লিফট পাম্প (এলএলপি) ও ৯টি পাওয়ার থ্রেসার।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা গিয়াসউদ্দিন, জমির হোসেন, অ্যাডভোকেট ইমাম হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াছির আরাফাত, তিলোত্তমা রায় তমা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নুরে আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও মো. আশরাফুল আলমসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, কৃষকদের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, কৃষক কার্ড প্রণয়ন এবং বিনা মূল্যে বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণের মাধ্যমে কৃষিকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়লে উৎপাদন খরচ ও সময় কমবে। পাশাপাশি কৃষকের আয় বাড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। বিতরণ করা যন্ত্রপাতিগুলো যথাযথভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, কৃষকদের আধুনিক কৃষিপ্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং উৎপাদনশীলতা বাড়ানোই প্রকল্পের মূল লক্ষ্য। এ প্রকল্পের আওতায় উপজেলার ১৮টি কৃষক গ্রুপের মধ্যে ৯টি লো লিফট পাম্প ও ৯টি পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়েছে। এসব যন্ত্রপাতির সুবিধা পাবেন ৫৪০ জন কৃষক।

তিনি আরও জানান, প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে কৃষকদের মধ্যে আরও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হবে।

Facebook Comments Box

Posted ১২:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া