নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 268 বার পঠিত
গত ২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৮টায় নিউইয়র্ক এর এস্টোরিয়া হ্যালো বাংলাদেশ রেষ্টুরেন্টে সিরাজুল আলম খান স্মৃতি পরিষদ নিউইয়র্ক এর উদ্যােগে সংগঠনের সভাপতি ডা: মুজিবুল হকের সভাপতিত্বে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডাকসুর সাবেক জিএস এবং বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডাঃ মোস্তাক হোসেন এবং সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব শাহাব উদ্দীন।
বক্তব্য রাখেন এডভোকেট মুজিবুর রহমান, মোল্লা মনিরুজ্জান, লিগেলকনসালটেন্ড এডভোকেট মুজিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়াটুইউএসএ- প্রধান সম্পাদক এবং বাপসনিউজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মুজাহিদ আনসারী, প্রোগ্রেসিভ ফোরামের জাকির হোসেন বাচ্ছু ও আলীম উদ্দিন, প্মোশাররফ খান, এমএস আলম, মোহাম্মদ সোহায়েল, আব্দুর রহিম প্রমুখ।
জুলাই-আগষ্টের ছাত্র গণঅভ্যুত্থানে সহস্রাধিক শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ডাঃ মোস্তাক হোসেন বলেন, বিগত সরকারের কার্যকলাপে আন্তর্জাতিক ভাবে সবাই ছিল অত্যন্ত বিরক্ত, বন্ধুহীন হয়ে পড়েছিল। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে গরীব মানুষ খুব কষ্টের মধ্যে ছিল। সীমাহীন ঘুষ, দুর্নীতি, শেয়ার বাজার ও ব্যাংক গুলো লোপাট করে দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। পুলিশ বাহিনী, ছাত্রলীগ সহ দলীয় হাইব্রিড লোকের দৌরাত্ম্য ছিল সর্বত্র। দীর্ঘদিনের সংগ্রামের মধ্যে দিয়ে মানুষ পরিবর্তনের প্রত্যাশী ছিল । কিন্তু এই সুযোগে স্বাধীনতা বিরোধী পুরনো শকুনরাও শক্তি সঞ্চার করে আঘাত হানার চেষ্টা করছে। স্বাধীনতার পর সর্বোচ্চ আত্মাত্যাগের বিনিময়ে এই ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। অতীতে মানুষ রাজ পথে রক্ত দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন করতে পারেনি। সুতরাং এবারের রক্তদান কোন অবস্থাই বৃথা যেতে দেব না। বারবার মানুষ রক্ত দেয় শুধু ব্যক্তি বা দলের পরিবর্তনের জন্য নয়। রাষ্ট্রের গণতান্ত্রায়ন ও শোষন বঞ্চনা থেকে মুক্তির জন্য। তা করতে হলে সংবিধানের সকল স্বৈরতান্ত্রিক কালাকানুন ও রাষ্ট্রিয় সকল নিপীড়ন যন্ত্র বাতিল করতে হবে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের মধ্যে দিয়েই শহীদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। গত আন্দোলনে গণহত্যায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্ত মুলক শান্তি দিতে হবে। নিহত ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সর্বপরি গণঅভ্যুত্থানের বিজয় যাতে হাতছাড়া না হয় সেজন্য প্রবাসে অবস্থানরত বাম প্রগতিশীলদের বৃহৎ শক্তি হিসেবে একমঞ্চে সোচ্চার থাকার আহবান জানান । সভা শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয় ।
Posted ৬:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah