নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 201 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় আদিল মিয়া নামে জেলা ছাত্রদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন। আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মাছিহাতা ইউপির চিনাইর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদিল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুনিয়াউট এলাকার জাহের মিয়ার ছেলে। এ ঘটনায় রুবেল মিয়া এবং আফসান জুবায়েদ যুব নামে অপর দুই আরোহী আহত হয়েছেন।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চিনাইর এলাকায় একটি অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় আদিল মিয়ার মোটরসাইকেলের সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আদিল নিহত হন। আহত হন মোটরসাইকেলে থাকা রুবেল ও আফসান জুবায়েদ। তাদেরকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার ঘটনা সত্যতা নিশ্চিত করেন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদেরকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
Posted ৪:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah