অনলাইন ডেস্ক | বুধবার, ০২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 160 বার পঠিত
ভারতে আজ ২ অক্টোবর বুধবার সকালে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর ৩ আরোহী নিহত হয়েছে। জানা গেছে
হেলিকপ্টারে ৩ আরোহী ছিল।
এক দমকল কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাইয়ের দক্ষিণ-পূর্বে এবং পুনে শহরের উপকণ্ঠে বুধবার সকাল পৌনে ৭টার দিকে পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়।
মুম্বাইয়ের চিফ ফায়ার অফিসার দেবেন্দ্র পটফোড সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনায় দুই পাইলট এবং একজন প্রকৌশলী মারা গেছেন।
তিনি বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে।এতে তিন আরোহী দগ্ধ হয়ে নিহত হয়েছে।মরদেহ পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।
হেলিকপ্টারটি বিরোধী দল জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতাদের নিয়ে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার কারণ এখনও সনাক্ত করা না গেলেও, স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ওই সময় এলাকায় ঘন কুয়াশা ছিল।
সূত্র : আরব নিউজ
Posted ৮:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah