হাকিকুল ইসলাম খোকন | বুধবার, ০২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 281 বার পঠিত
ওমান প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, ওয়ার্ল্ড সিআইপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী সিআইপির রাউজানের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়াটুইউএসএ-এর প্রধান সম্পাদক ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ। পাশাপাশি এইসব সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিও করেছেন তারা। জানামতে ইয়াসিন চৌধুরী সিআইপি, একজন অরাজনৈতিক বিনয়ী লোক, দীর্ঘদিন প্রবাস জীবনে উনি দেশের ও প্রবাসীদের জন্য মানবতার ফেরিওয়ালা হিসাবে কাজ করে আসছেন, আমাদের একটাই নাম আমরা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আমরা কোন দলের জন্য রেমিট্যান্স পাঠাই না, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য কাজ করি, তাহলে কেন প্রবাসীদের উপর এই বর্বর হামলা,আমরা দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এ ঘটনার সুষ্ঠু তদন্তমূলক প্রকৃত দোষীদের অনতি বিলম্বে গ্রেফতার ও শাস্তি দাবি করি। বিশ্বের সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।
Posted ৫:৫১ অপরাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah