সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তিকারী সেই পুরোহিত আটক

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   91 বার পঠিত

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তিকারী সেই পুরোহিত আটক

ভারতে ইসলাম ও মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করায় ইয়াতি নরসিংহানন্দ নামের এক হিন্দু পুরোহিতকে আটক করা হয়েছে।

উত্তর প্রদেশের গাজিয়াবাদের দশনা দেবী মন্দিরের তিনি প্রধান পুরোহিত। গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে মহানবী সম্পর্কে অশোভন মন্তব্য করেন তিনি, যার পরিপ্রেক্ষিতে সিহানি গেট থানার পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ৬ অক্টোবর শনিবার নরসিংহানন্দকে আটক করা হয়েছে, যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করেনি। তবে এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, বিতর্কিত এই পুরোহিতকে তাদের হেফাজতে নেয়া হয়েছে।

কেন্দ্রের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির এমএলএ নন্দ কিশোর গুরজার অভিযোগ করেছেন, গত শুক্রবার পুরোহিতের মন্দিরে হামলা চালানো হয়েছে এবং হামলাকারীদের গুলি করে হত্যা করার কথা বলেছেন। তবে পুলিশ জানায়, মন্দিরে হামলার কোনো প্রমাণ তারা পায়নি।

সম্প্রতি ভারতের বিভিন্ন পুরোহিত ও রাজনীতিবিদ ইসলাম ও মহানবী সম্পর্কে বাজে মন্তব্য করেছেন, যা মুসলিম সমাজের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে উত্তর প্রদেশের পুরোহিতের আটক হওয়ার ঘটনা ঘটল। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box

Posted ৬:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া