সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ২২ হাজার ৯৯৩ প্রবাসী গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   131 বার পঠিত

সৌদি আরবে ২২ হাজার ৯৯৩ প্রবাসী গ্রেফতার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২২ হাজার ৯৯৩ জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। আজ ১৩ অক্টোবর রবিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর দিয়েছে গালফ নিউজ।

মূলত দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে গত ৩-৯ অক্টোবর সৌদির বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করা হয়। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৪ হাজার ২৬৯ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে পাঁচ হাজার ২৩০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার ৪৯৪ জন রয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন এক হাজার ৩৭৮ জন। তাদের মধ্যে ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যাই বেশি। এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরো ৮০ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৯ ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে। দেশটিতে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন। সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box

Posted ৩:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া