নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 160 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের সাবেক পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের করা ডিজিটাল নিরাপত্তা আইনের সাইবার ট্রাইব্যুনালে করা মামলায় নবীনগরের ৫ সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন মহামান্য আদালত।
আজ ২৯ অক্টোবর মঙ্গলবার সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবিরের বেঞ্চ তাদের অব্যাহতি দেন। আসামিপক্ষের আইনজীবী স্বরূপ কান্তি দেবনাথ বলেন, ২০২৩ সালের ৫ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় গতকাল মঙ্গলবার দুই পক্ষের শুনানী শেষে ৫ সাংবাদিককে মহামান্য আদালত অব্যাহতি দিয়েছেন।
অব্যাহতি পাওয়া পাঁচ সাংবাদিক হলেন-নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মাহবুব আলম লিটন, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি জয় বুলবুল, দৈনিক বর্তমান উপজেলা প্রতিনিধি সফর আলী, নবীনগর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পদক মমিনুল হক রুবেল, আমার সংবাদের উপজেলা প্রতিনিধি মোঃ বাবুল মিয়া।
মামলার বাদী পক্ষে আইনজীবী ছিলেন মো. হাসান রেজা নাজমী ভূইয়া ডেভিড।
প্রসঙ্গত: পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে নবীনগরের পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিন গত ২০২৩ সালের ৫ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলা করেছিলেন।
Posted ৩:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah