মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে কৃষকদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   106 বার পঠিত

নবীনগরে কৃষকদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে কৃষক দলের বর্ধিত সভা আজ ১ নভেম্বর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নবীনগর উপজেলা ও পৌর কৃষকদলের যৌথ উদ্যোগে নবীনগর মহিলা কলেজ হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা কৃষক দলের আহবায়ক হাজী জহিরুল ইসলাম জুরু মিয়ার সভাপতিত্বে ও কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এবং পৌর কৃষকদলের সদস্য আনোয়ার হোসেন খাঁন এর যৌথ সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কে. এম. মামুন অর রশিদ।

বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগের কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের আহবায়ক ভিপি আবু শামীম মোঃ আরিফ, সদস্য সচিব জিল্লুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে কে. এম. মামুন অর রশিদ বলেন, হাসিনা পালিয়ে গেলেও তার সহযোগীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। দেশীয় ও আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র চলছে। সবাই ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সকল সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানান।

Facebook Comments Box

Posted ১২:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া