নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 192 বার পঠিত
একটি কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এর ফলে আপ লাইনে ঢাকা অভিমুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ ২০ নভেম্বর বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঢাকা অভিমুখী ৬০১ নম্বর কন্টেইনার সকাল ১১টা ১৫ মিনিটে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি বড়হরণ এলাকায় যাওয়ার পর লাইনচ্যুৎ হয়।’
তিনি আরো বলেন, ‘ট্রেনটি থেকে কয়টি কন্টেইনার পড়ে গেছে সেটি তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’
Posted ৭:১১ পূর্বাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah