মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে সড়কের মাঝে খুঁটি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   162 বার পঠিত

সরাইলে সড়কের মাঝে খুঁটি

সরাইলে গ্রামীণ সড়কের মাঝখানে বসানো রয়েছে পল্লী বিদ্যুৎ সরবরাহ লাইনের খুঁটি। ফলে ওই সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন প্রতিদিন। আর আতঙ্কে পায়ে হেঁটে চলছেন পথচারীরা। বৃষ্টি হলে ওই খুঁটির কারণেই ঘটছে দুর্ঘটনা। একটু দূরে আরেকটি খুঁটি হেলে ঝুলে আছে ফসলি জমির ওপর। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় কৃষকদের। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রসূলপুর-আজবপুর সড়কের আজবপুর এলাকায় দীর্ঘ সময় ধরে সড়কের মাঝখানের খুঁটি নিয়ে কোনো মাথাব্যথা নেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের।

সরজমিন অনুসন্ধান ও স্থানীয় একাধিক সূত্র জানায়, রসূলপুর-আজবপুর সড়কের বেশ কয়েক জায়গায় পল্লী বিদ্যুৎ সরবরাহের খুঁটি বসানো হয়েছে গ্রামীণ সড়কের উপর। তবে আজপবপুর গ্রামের উমর আলীর বাড়ি সংলগ্ন সড়কের মাঝখানের খুঁটিটির জন্য লোকজন গত ১৪-১৫ বছর ধরে চরম দুর্ভোগে রয়েছে। বাজারে বা গ্রামে মালামাল ট্রাক বা পিকআপ ভ্যানে করে নেয়া যায় না। রোগী বা লাশ বহনকারী এম্বুলেন্সও যেতে পারে না। বৃষ্টি হলে নারী-পুরুষ ও শিশু যাত্রীদের সীমাহীন কষ্ট করতে হয়। সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুর্ঘটনায় অনেকে আহত হয়। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো সুফল পাওয়া যায়নি। উল্টো খুঁটিটি সরালে অনেক সমস্যা ও ঝামেলার কথা বলে গ্রাহকদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে।

সিএনজি অটোরিকশা চালক রুবেল মিয়া বলেন, শুষ্ক মৌসুমে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সাই ভরসা রসূলপুর-আজবপুর সড়কে। নিয়মিত যাত্রী নিয়ে আপ-ডাউন করি। উমেদ আলীর বাড়ি সংলগ্ন স্থানে সড়কের মাঝখানের খুঁটিটি যাতায়াতের পথে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এক যুগেরও অধিক সময় ধরে কষ্টের সাগরে হাবুডুবু খেলেও কোনোভাবেই পরিত্রাণের পথ খুঁজে পাচ্ছেন না ওই জনপদের কয়েক হাজার পরিবার। গ্রামের একাধিক বাসিন্দা ও কৃষক বলেন, একটু দূরেই সড়কের একটি খুঁটি চাদু মিয়ার ফসলি জমির ওপর হেলেঝুলে আছে ১০ বছরেরও অধিক সময় ধরে। এটার নিচ দিয়ে কৃষক ও সাধারণ লোকজন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। আকস্মিকভাবে জমিতে পড়তে গিয়ে কারও ওপরে পড়লেই ঘটবে মৃত্যুর ঘটনা। পল্লী বিদ্যুতের লোকজন খুঁটিগুলো সরানোর ব্যবস্থা না করে উল্টো গ্রাহকদেরকে বিদ্যুৎ না থাকাসহ বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ার ভয়ভীতি দেখাচ্ছেন। পল্লী বিদ্যুৎ অরুয়াইল অফিসের এজিএম আতাউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের সমস্যা আমাদের জানা নেই। গ্রাহকরা ইষ্টিমেটের টাকা জমা সাপেক্ষে আবেদন করলে আমরা ত্বরিত ব্যবস্থা নিয়ে থাকি। সড়কের মাঝখানে খুঁটি সমস্যা করছে এমন বিষয়ে কেউ লিখিত কোনো আবেদন করেননি। আবেদন পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।

Facebook Comments Box

Posted ৩:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া