নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 148 বার পঠিত
মো. সালাউদ্দিন আহমেদ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ১২ ডিসেম্বর বৃহস্পাতিবার বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য অফিসের হল রুমে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে হুসাইন আহমদ খাঁ’র সভাপতিত্বে অতিথি ছিলেন, সদর উপজেলার স্বাস্থ্য বিভাগীয় ইন্সপেক্টর ইনচার্জ মো. শফিকুল ইসলাম শফিক, জেলা স্বাস্থ্য বিভাগীয় ইন্সপেক্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয়ক বখতিয়ার আহমেদ খান, উপজেলা এমটিপিআই প্রত্যুষ, জেলা সিএইচসিপি অ্যাসোাসয়েশন সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, সদর উপজেলা সিএইচসিপি অ্যাসোসিনের সভাপতি ধীরেশ দেবনাথ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আখাউড়া উপজেলা সভাপতি এম.এস আবির, বাঞ্ছারামপুর উপজেলার সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক আবুল হোসেন সরকার, কসবা উপজেলার সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, আশুগঞ্জ উপজেলার সভাপতি ইমরুল হাসান, সাধারণ সম্পাদক সালেহ আহমেদসহ বিভিন্ন উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকসহ সিএইচসি বৃন্দ।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সিএইচসিপি অ্যাসোসিনের সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম।
Posted ৪:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah