মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিবাসীরা কারিগরি শিক্ষা ও শোভন কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম কাজ করে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   94 বার পঠিত

অভিবাসীরা কারিগরি শিক্ষা ও শোভন কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম কাজ করে যাচ্ছে

ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মঈন উদ্দীন বলেছেন, বৈদেশিক কর্মস্থানের সুযোগ সৃষ্টি, নিরাপদ ও ন্যায়সঙ্গত অভিবাসন ব্যবস্থা প্রবর্তনসহ সকল অভিবাসী কর্মী ও তাদের পরিবারের অধিকার নিশ্চিত করতে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) যে উদ্যোগ নিয়েছে সেটা প্রশংসার দাবিদার। তিনি বলেন, অভিবাসীরা কারিগরি শিক্ষা ও শোভন কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) কাজ করে যাচ্ছে। আমরা মনে করি প্রবাসীদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। প্রবাসীদের প্রতারনা এবং মানবপাচারের মতো ন্যাক্কারজন কর্ম থেকে বিরত থাকার আহবান জানান।

তিনি আরো বলেন, জীবনের তাগিদে ছেলে-মেয়ে ও পরিবারসহ সকলকে ছেড়ে অভিবাসী হয়ে কাজ করতে গিয়ে প্রতানার শিকার হওয়াটা অনেক কষ্টকর। তিনি আরো বলেন, প্রতারক বা মানবপাচারকারীর মাধ্যমে অভিবাসী না হয়ে সরকারের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে বৈদেশিক কর্মস্থানে গমনে আমাদের সচেতন হতে হবে।

আজ ১৯ নভেম্বর মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আয়োজিত কোয়ালিশন ফর ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রোমোটিং ইফেকটিভ, রেস্পন্সিভ অ্যান্ড ইনক্লুসিভ গভর্নেন্স ইন বাংলাদেশ(পেরি) গ্রোগ্রাম, বিজ্ঞ বিচারক, আইনজীবী ও অন্যান্য অংশীজনদের নিয়ে বৈদেশিক কর্মস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০০৩ এবং মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ রেজাউল করিম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আয়েশা আক্তার সুমি, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

এসময় জজশীপ ও ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, জেলা ও ও দায়রা জজ আদালতের পিপি এবং আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন।

Facebook Comments Box

Posted ৪:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া