শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীপুরে তিন হাজার গাছ রোপণের কর্মসূচির উদ্বোধন

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   39 বার পঠিত

আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীপুরে তিন হাজার গাছ রোপণের কর্মসূচির উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় শ্রীপুর পৌরসভার ওয়াদ্দা দিঘির পাড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাহিদ ভূঁইয়া, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি পীরজাদা এস. এম. রুহুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, অ্যাডভোকেট আহসান কবিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ফাউন্ডেশনের সদস্যরা।

সভাপতির বক্তব্যে আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ফাউন্ডেশনের উদ্যোগে পর্যায়ক্রমে তিন হাজার বিভিন্ন প্রজাতির গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব গাছ শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশে এবং গুরুত্বপূর্ণ স্থানে রোপণ করা হবে।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যেই ফাউন্ডেশন ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে।

Facebook Comments Box

Posted ৫:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া