নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 114 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভুঁইয়া বলেছেন, “আমরা বাংলাদেশে গণতন্ত্রে বিশ্বাস করি। কসবা-আখাউড়ায় ভয়াবহ নির্যাতনের শিকার হলেও গণতান্ত্রিক উপায়ে সংগঠন পরিচালনার চেষ্টা অব্যাহত রেখেছি। তবে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে গত ১৫ বছরে কসবা উপজেলা বিএনপির সম্মেলন বাধাগ্রস্ত হয়েছে।”
২৯ নভেম্বর শুক্রবার দুপুরে তিনলাখপীর বাজার মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব কবির আহমেদ ভুঁইয়া জানান, দীর্ঘ ১৫ বছর পর আজ ৩০ নভেম্বর শনিবার কসবা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সম্মেলন সফল করতে প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, “সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার সহযোগীদের নির্যাতনের কারণে নেতাকর্মীরা দীর্ঘদিন নিপীড়িত হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে সম্মেলন আয়োজন সম্ভব হওয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেলাল উদ্দিন তুহিন সরকার, কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফখরু উদ্দিন আহমেদ খান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হক স্বপন, সাবেক সাধারণ সম্পাদক ইকলিন আজমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রতীক্ষার পর আয়োজিত এই সম্মেলন কসবা উপজেলা বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে আশা করছেন দলের নেতাকর্মীরা।
Posted ৮:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah