সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | প্রিন্ট | 33 বার পঠিত
রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেডে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান শুরু করছেন দেশ-বিদেশে খ্যাতিমান গ্যাস্ট্রোএন্টারোলজি, লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. চৌধুরী এস. হাসান।
আগামী ১২ জুলাই রবিবার থেকে তিনি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (শুক্রবারসহ) হাসপাতালটিতে রোগী দেখবেন।
ডা. চৌধুরী এস. হাসান ডক্টর অব মেডিসিন, এফসিপিএস (মেডিসিন) ও এফসিপিএস (গ্যাস্ট্রোএন্টারোলজি) ডিগ্রিধারী। তিনি যুক্তরাষ্ট্রের বোর্ড সার্টিফাইড গ্যাস্ট্রোএন্টারোলজি ও লিভার রোগ বিশেষজ্ঞ। পেশাগত জীবনে তিনি যুক্তরাষ্ট্রের ইন্টারফেইথ মেডিকেল সেন্টার ও ফ্লাশিং হাসপাতাল মেডিকেল সেন্টারের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের পরিচালক এবং সেন্ট জনস কুইন্স হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. চৌধুরী এস. হাসানের নিয়মিত চিকিৎসা সেবা শুরুর মাধ্যমে পরিপাকতন্ত্র ও লিভারজনিত রোগে আক্রান্ত রোগীরা উন্নত চিকিৎসাসেবা পাবেন। রোগীরা হাসপাতালের ১০৬৬৭ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন।
ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আইএসও সনদপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান, যা বহুমুখী চিকিৎসাসেবা প্রদান করে থাকে।
Posted ১১:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah