রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে নারী ও কিশোরীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৫ শতাধিক

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   254 বার পঠিত

নাসিরনগরে নারী ও কিশোরীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৫ শতাধিক

আইসিডিডিআরবি ও স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকের যৌথ উদ্যোগে এবং উৎসর্গ ফাউন্ডেশনের সহযোগিতায় নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দুটি গ্রামে দুটি পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসব ক্যাম্পে পাঁচ শতাধিক নারী ও কিশোরীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

১৩ ডিসেম্বর শনিবার উপজেলার ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলা এ ক্যাম্পে ২১০ জন নারী ও কিশোরী চিকিৎসাসেবা গ্রহণ করেন। পরদিন ১৪ ডিসেম্বর রবিবার একই ধরনের আরেকটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা এ ক্যাম্পে ৩৪০ জন নারী ও কিশোরী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা যেমন—রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, হিমোগ্লোবিন ও রক্তের গ্রুপ নির্ণয়, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি সেবা এবং জরায়ু ক্যান্সার শনাক্তকরণের জন্য স্ক্রিনিং (ভিআইএ) করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়।এই ক্যাম্পগুলোতে ৩ জন গাইনি বিশেষজ্ঞ ও ১ জন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন।

উল্লেখ্য, আইসিডিডিআরবি ও স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকের যৌথ উদ্যোগে উৎসর্গ ফাউন্ডেশনের আয়োজনে ‘নারী সুরক্ষা’ প্রকল্পের আওতায় বিগত ২৯ নভেম্বর ২০২৫ ইং তারিখ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার ১০০টি প্রত্যন্ত অঞ্চলে নারীদের স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে ধারাবাহিকভাবে এসব ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। প্রান্তিক এলাকাগুলোতে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং (ভিআইএ)-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা সাধারণত সহজলভ্য না হওয়ায় সচেতন এলাকাবাসী মনে করছেন, এ উদ্যোগ স্থানীয় নারীদের জরায়ু ক্যান্সার আগাম শনাক্তকরণ ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ৭:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া