বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাফিল হত্যা মামলার আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   106 বার পঠিত

ইসরাফিল হত্যা মামলার আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

কসবায় ইসরাফিল হত্যা মামলার আসামী বাবু মিয়া(৩৫) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব। ৭ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে চট্টগ্রামের খুলশী থানার টাইগারপাস আমবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খেওড়া গ্রামের মজনু মিয়ার ছেলে। আজ ৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে র‌্যাব-৯- এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টাকার লেনদেনকে কেন্দ্র করে গত ১৪ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে স্টীলের পাইপ দিয়ে ইসরাফিলের মাথায় আঘাত করে বাবু মিয়া। এতে ইসরাফিল মাটিতে পড়ে গেলে তার মৃত্যু নিশ্চিত করার জন্য বাবু মিয়া ও তার সহযোগীরা পুনরায় ইসরাফিলের মাথাসহ সমস্ত শরীরে আঘাত করে।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইসরাফিলকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইসরাফিলের ভাই ইসমাইল বাদী হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার টাইগারপাস আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ইসরাফিল হত্যা মামলার আসামি বাবু মিয়াকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া