বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে

কসবায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. বিল্লাল সরকার   |   সোমবার, ২৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   123 বার পঠিত

কসবায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা শাখার উদ্যোগে আজ ২৪ মার্চ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে শহীদ পরিবারের সদস্য, আহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ মনিরুল হক মনির এবং সঞ্চালনা করেন কাজী শাহেব উল্লাহ। আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সহ-সাংগঠনিক সম্পাদক হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, সংগঠক ড. আশরাফুল ইসলাম সুমন ও জিহান মাহমুদ।

অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে উপজেলা সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন কামাল, সিনিয়র সভাপতি বশির চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আইয়ূম, যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দিপু, ছাত্রদল নেতা মোঃ সাদ্দাম হোসেন, কেএম সাইফুল ইসলাম ও সিরাজুল ইসলাম ইমু অংশ নেন।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী ও সেক্রেটারি মাওলানা গোলাম সরোয়ার, হেফাজতে ইসলামের পীরজাদা মাওলানা জয়নাল আবেদীন জালালী এবং ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইউনুছ আহমাদ ও সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ মোল্লাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, “বর্তমান সরকার অতীতের স্বৈরশাসকদের ছাড়িয়ে গেছে। আওয়ামী সরকারের সময় জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের ওপর যে হামলা চালানো হয়েছিল, সেই হামলাকারীদের বিচার নিশ্চিত করা সময়ের দাবি। জনগণ ন্যায়বিচার চায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাবে।”

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে উপস্থিত নেতৃবৃন্দ গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ৫:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২৪ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া