বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মো. বিল্লাল সরকার   |   বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   143 বার পঠিত

কসবায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

“কসবার গ্যাস কসবায় চাই, না দিলে রক্ষা নাই”—এই স্লোগানকে সামনে রেখে কসবা উপজেলায় এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কসবা পৌর মুক্তমঞ্চে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনের মূল দাবি:
তারাপুর কূপ থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহ নিশ্চিত করতে হবে।

গোপন চুক্তির মাধ্যমে ভারতকে গ্যাস সরবরাহ বন্ধ করতে হবে।

অঞ্চলভিত্তিক গ্যাস সুবিধা নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন শরীফ আহম্মেদ সরকার।

বক্তব্য রাখেন: কসবা গ্যাস সরবরাহ আন্দোলনের আহ্বায়ক তানভীর শাহীন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামী মিডিয়া ও প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম সিরাজ, কসবা উপজেলা হেফাজতে ইসলাম এর সভাপতি মাওলানা জয়নাল আবেদীন জালালী পীর সাহেব আকসিনা, কসবা উপজেলা জামাতে ইসলামী সেক্রেটারি মাওলানা শিবলী নোমানী, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম, কসবা উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সবুজ খান জয়, কসবা উপজেলা প্রেসক্লাব প্রচার সম্পাদক আশ্রাফ উজ্জ্বল, কসবা থানা প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন নাছির, কসবা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মুফতি ইউসুফ আহম্মেদ, কসবা উপজেলা ছাত্র প্রতিনিধি ওবায়দুল্লাহ, ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ, কসবা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মনিরুল হক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কসবার আহ্বায়ক মো. বিল্লাল সরকার প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ১৯৯৬ সালে সালদা গ্যাস কূপ এবং পরবর্তীতে তারাপুর কূপ খনন করা হলেও অদৃশ্য শক্তির কারণে কসবার জনগণ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। অথচ, তারাপুর সীমান্ত থেকে মাত্র আধা কিলোমিটার দূরে ভারত গ্যাস রিগ বসিয়ে গোপনে গ্যাস উত্তোলন করছে, যা স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে দেখে আসছে।

তারা আরো বলেন, বিগত সরকার কসবার জনগণকে প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত গ্যাস সংযোগ দেওয়া হয়নি। বরং ভারতকে গোপনে গ্যাস সরবরাহের চুক্তি করা হয়েছে। ২০১৮ সাল থেকে এই গ্যাস উত্তোলন চলছে, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে তারাপুর এলাকায় হঠাৎ মাটির নিচ থেকে গ্যাস নির্গত হওয়ার শো শো শব্দ শোনা গেলে এলাকাবাসী বিষয়টি বাপেক্স, উপজেলা প্রশাসন ও প্রকৌশলীদের জানান। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বক্তারা বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ভয়ে চুপ ছিল, কিন্তু এখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সত্য বেরিয়ে আসছে। কসবার জনগণের গ্যাসের ন্যায্য অধিকার ফিরিয়ে না দিলে, কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

গণআন্দোলনের পরবর্তী পদক্ষেপ:
তারাপুর গ্যাস কূপ খনন ও সরবরাহ নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা।

প্রশাসন ও সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান।

কসবার জনগণের স্বার্থ রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা

মানববন্ধনের প্রতিশ্রুতি:
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কসবার জনগণ ন্যায্য অধিকার না পায়, তাহলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে ঢাকা পর্যন্ত আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে, আয়োজকরা আগামী দিনে আরও বড় আন্দোলনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দেন।

Facebook Comments Box

Posted ৪:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া