বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ২৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   152 বার পঠিত

কসবায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ফাইল ছবি

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির নিহত হয়েছেন। আজ ২৭ জুন শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা রেলওয়ে স্টেশন মাস্টার মো. শামীম হোসেন মজুমদার জানান, সকালে স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর স্টেশনের দক্ষিণ পাশে রেললাইনে একজন ব্যক্তি কাটা পড়ে নিহত হয়েছেন এমন খবর পাওয়া যায়। পরে বিষয়টি আখাউড়া রেলওয়ে থানা পুলিশকে জানানো হলে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, নিহতের বয়স আনুমানিক ৪২ বছর বলে জানা গেছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া