মোঃ বিল্লাল সরকার | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 105 বার পঠিত
কসবা রেলওয়ে স্টেশনে রাতের আঁধারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ সামিউল ইসলাম। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কসবা উপজেলাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। স্থানীয়রা অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেছেন।
স্থানীয়দের অভিযোগ, অভিভাবকদের গাফিলতি ও শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলার অভাবের কারণে অল্প বয়সী ছেলেরা সহিংসতায় জড়িয়ে পড়ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শাস্তির হার কমে যাওয়ায় ছাত্রদের মধ্যে বড়দের প্রতি সম্মান ও ভয়ভীতি কমে গেছে, যা এ ধরনের অপরাধ বাড়িয়ে তুলছে।
Posted ৮:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah