বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

মো. বিল্লাল সরকার   |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   123 বার পঠিত

কসবায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ১৩ বছর বয়সী ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল ৭ মে বুধবার বিকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার গ্রামে।

গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক ফারজানা এবং কসবা থানার পুলিশের একটি দল সেখানে অভিযান চালান।

প্রশাসন সূত্রে জানা যায়, পাথারিয়াদ্বার গ্রামের প্রবাসীর ১৩ বছর বয়সী কন্যা ও স্থানীয় লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী বুধবার বিয়ে দেওয়ার আয়োজন চলছিল। বর ছিল পাশের গ্রামের ধজনগর এলাকার বাসিন্দা। তবে ইউএনও আসছেন এমন খবরে বরপক্ষ অনুষ্ঠানস্থলে উপস্থিত না হয়ে পালিয়ে যায়। পরে প্রশাসনের উপস্থিতিতে মেয়েটির মা বাল্যবিবাহ না দেওয়ার অঙ্গীকার করে একটি লিখিত মুচলেকা দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত স্থানীয়দের বাল্যবিবাহের কুফল ও আইনগত পরিণতি সম্পর্কে সচেতন করেন। তারা বলেন, ১৮ বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেওয়া আইনত দন্ডনীয় অপরাধ এবং এটি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যা রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিশুটির পড়াশোনা যাতে ব্যাহত না হয় সেদিকে লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, অষ্টম শ্রেণীর এক শিশুর বিয়ে হচ্ছে এমন খবরে ঘটনাস্থলে গিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে। বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী ১৮ বছরের নিচে মেয়েদের এবং ২১ বছরের নিচে ছেলেদের বিয়ে আইনত নিষিদ্ধ। আইন ভাঙলে বিয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের শাস্তি হতে পারে জেল বা জরিমানা কিংবা উভয় দন্ড।

Facebook Comments Box

Posted ৩:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া