বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   104 বার পঠিত

কসবায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

ট্রাক ও বাসের বাসের মুখোমুখী সংঘর্ষে আকাশ (৩৫) ও আমির হোসেন (৩৪) নামে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ ১২ এপ্রিল শনিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামের রহিছ মিয়ার ছেলে এবং আমির হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগাম থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকে থাকা কয়লার মালিক আমির হোসেন ঘটনাস্থলেই নিহত হন এবং ট্রাক চালক আকাশ গুরুতর আহত হয়। আকাশকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সেও মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল খাটিহাত হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত আমির হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে প্রেরণ করেছে। দুর্ঘটনার শিকার ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ২:৫২ অপরাহ্ণ | শনিবার, ১২ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া